রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কারা প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট কর্নেল মো. রুবায়াৎ কবীর (পিবিজিএন)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রাজশাহী নগর ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি রাজশাহী মহানগরের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
সাক্ষাৎকালে নগরবাসীর কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উভয় পক্ষ ভবিষ্যতেও জনস্বার্থে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইউ